জীবন মানে সন্ধি

অতীতের ক্ষতগুলো হারানো স্বপ্নগুলো
প্রদীপের নুর হয়ে জ¦লে অন্ধকার জীবনে।
হতাশা—দুঃখের সাথে আজন্ম লড়াই
জীবন মানে বহতা নদীর চড়াই—উতরাই।

আমি জীবনকে অস্বীকার করিনি কখনো
প্রাপ্তি—অপ্রাপ্তির জন্যে অভিমান,
বেদনার জন্যে চোখের অমিয় জল;
একাকিত্বে বাজানো বিরহের গান—
এ যে জীবনের একেকটা অধ্যায়।

জীবনে সুখ দুঃখ হাসি কান্না স্বপ্ন আশার মুহূর্ত
কোনো কিছুই চিরস্থায়ী নয়।
জীবন মানে শত্রু নয়,
জীবন মানে যুদ্ধ নয়;
জীবন মানে সন্ধি,
জীবন মানে সমঝোতা।

জীবনের সাথে সন্ধি মানে—
নিজেকে নিয়ে বাঁচা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts