দূর্গম পথ পেরিয়ে; হাজার বছর পৃথিবীর পথে
চেনা ঠিকানায় এসে দেখি তুমি কোথাও নেই।
জীবনের ভুল ভ্রান্তি হিসাব কষতে কষতে
আলো আঁধারের এ খেলায় হারিয়েছি খেই।
তোমাকে খুঁজেছি অপার হয়ে
কত মসজিদে মাথা ঠুকেছি, কত মন্দিরে আরাধনায়;
এই সুপ্ত তল্লাটে তল্লাশি চালিয়ে চিরনি অভিযান—
শুধু তুমি ছিলে প্রার্থনায়।
তোমার ঠিকানায় আজ মোল্লা পুরোহিতের বাস
ধর্মের নামে ব্যবসা খুলে চলে অধর্মের চাষ।
ঠিকানা দিও; প্রভু
তোমার দিদারে বিলিয়ে দিবো আমার অন্তিম শ্বাস।


