নিঃসঙ্গ হৃদয়

নিঃসঙ্গ হৃদয়

নিঃসঙ্গ হৃদয় নুয়ে পড়ে রক্তের ঢল, পবিত্র পানি ভেবে পান করে সাধু পীর—মুরশিদ।
বাপ দাদার পৈতৃক লাটিতে ভর করে চলে অন্ধ সমাজ, এ আঘাত মসৃণ রেশমি
শূন্যতায় ভেসে বেরায় সামাজিকতার অত্যাচার।

অথচ এ হৃদয়ে তোমার নীরব বসবাস
আবেশিত গোলকের চৌদিকে স্মৃতির ইন্দ্রজাল ছাপিয়ে মন শুধু কু’ ডাকে
অভিশাপের প্রায়শ্চিত্ত করতে হবে না
নিঃসঙ্গ হৃদয় থেকে নিঃসৃত হয়না প্রতিঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts