faruk forayzi

 

 

ফারুক ফরায়েজি: একজন বাংলাদেশী লেখক ও কবি। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখালিখির প্রতি আগ্রহ তার সাহিত্যচর্চার প্রাথমিক ভিত্তি গড়ে তোলে। তিনি কবিতা, প্রবন্ধ ও সমসাময়িক বিষয়ভিত্তিক লেখার মাধ্যমে পাঠকমহলে পরিচিত।

ফারুক ফরায়েজি সমকালীন বাংলা কবিতার এক সম্ভাবনাময় কণ্ঠস্বর। তাঁর সাহিত্যজীবন শুরু হয় বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি এবং যৌথ কাব্যের মাধ্যমে; এখন পর্যন্ত তাঁর মোট ৮টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একক কাব্যচর্চার প্রথম পদক্ষেপ হিসেবে ২০১৯ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় “ভীষণ বদলে যাচ্ছি”, যা পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়। ২০২৬ সালে একুশে বইমেলায় প্রকাশিত প্রকাশিত হতে যাচ্ছে “ড্রোন বৃষ্টি প্রিয়তমার বুকে” (কাব্য গ্রন্থ) এবং “আওয়ামী দুঃশাসন ও ২০২৪ এর গণঅভ্যুত্থান”।

তাঁর কবিতায় প্রেম, মানুষ, সমাজ, নিঃসঙ্গতা ও প্রতিবাদের সুর পাশাপাশি চলেছে। সহজ শব্দচয়ন, চিত্রধর্মী বর্ণনা ও মানবিক বোধ তাঁর কবিতাকে দিয়েছে স্বতন্ত্র রূপ।
ফারুক ফরায়েজি সাহিত্য ও সংস্কৃতির নানা কর্মকান্ডের সঙ্গে যুক্ত থেকে নতুন প্রজন্মকে কবিতা চর্চায় অনুপ্রাণিত করছেন।

ফারুক ফরায়েজি একজন সৃজনশীল মানুষ, যিনি সাহিত্যকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন। পরিবার, সমাজ ও পাঠক সবাই তাঁর সৃষ্টিশীল জীবনের অনুপ্রেরণা।
তিনি কবিতার পাশাপাশি প্রবন্ধ, গল্প এবং সাহিত্য—সংস্কৃতি বিষয়ক রচনায় মনোনিবেশ করার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার স্বপ্নই তাঁর জীবনযাত্রার মূল চালিকা শক্তি।